জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৪৩ রান
চট্টগ্রাম টেস্ট
পঞ্চম দিনে গড়ালো চট্টগ্রাম টেস্ট। শ্রীলঙ্কার দেয়া ৫১১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ২৬৮ রান তুললো টাইগাররা। কাল ৫ম দিনে জয়ের জন্য ২৪৩ রান করতে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার দরকার ৩ উইকেট।
বড় হারের মুখে বাংলাদেশ
শ্রীলঙ্কার দেয়া ৫১১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২৪৩ রানে ৭ উইকেট হারালো বাংলাদেশ। সবশেষ কামিন্দু মেন্ডিসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লেন ৩৪ বলে ১৫ রান করা শাহাদাত হোসেন। জয়ের জন্য বাংলাদেশের এখনো দরকার ২৬৪ রান। শ্রীলঙ্কার দরকার শুধু ৩ উইকেট।
৩৮ রানে ফিরলেন লিটন
থিতু হওয়ার প্রচেষ্টায় ৩৮ রানে সাজঘরে ফিরলেন লিটন কুমার দাস। লাহিরু কুমারার করা ৫৩তম ওভারের ৫ম বলে ক্যাচ তোলার আগে ৭২ বলের ইনিংসটি ৪ বাউন্ডারিতে সাজান লিটন। ৫৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৮ রান বাংলাদেশের। জয়ের জন্য প্রয়োজন ৩১৩ রান।
সাকিবকে ফিরিয়ে জুটি ভাঙলেন মেন্ডিস
লিটন দাসের সঙ্গে জুটি গড়ে ইনিংস বড় করছিলেন সাকিব আল হাসান। তবে দুই ব্যাটারের পার্টনারশিপ ৬১ রানেই ভাঙলেন কামিন্দু মেন্ডিস। লঙ্কান স্পিনিং অলরাউন্ডারের বলে আউট হওয়ার আগে ৫৩ বলে ৩ বাউন্ডারিতে ৩৬ রান করেন সাকিব। ৫১.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান বাংলাদেশের। জয়ের জন্য ৩১৬ রান দরকার টাইগারদের।
দৃঢ়তা দেখাচ্ছেন সাকিব-লিটন
ব্যাটিং দৃঢ়তা দেখাচ্ছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। দ্বিতীয় ইনিংসে পঞ্চম উইকেটে ৪৬.১ ওভার শেষে দুই ব্যাটার জুটি গড়েছে ৫১ রানের। সাকিব ৩৫* এবং লিটন ৩০* রানে লড়ছেন। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৩ রান। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৩২৮ রান।
ফিফটির পর ফিরলেন মুমিনুল
ক্যারিয়ারের ১৮তম টেস্ট ফিফটি হাঁকিয়ে ফিরলেন মুমিনুল হক। প্রবাত জয়সুরিয়ার করা ৩৪তম ওভারের প্রথম বলে ক্যাচ তোলার আগে ৫৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন মুমিনুল। ৩৩.২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩২ রান। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৩৭৯ রান।
৯৪ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের
শ্রীলঙ্কার দেয়া ৫১১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৯৪ রানে তিন উইকেট হারালো বাংলাদেশ। সবশেষ ৫৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়কের আগে মাহমুদুল হাসান জয় ২৪ এবং জাকির হাসান ১৯ রানে আউট হন। ২৬.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৫ রান বাংলাদেশের। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৪১৬ রান। শ্রীলঙ্কার দরকার ৭ উইকেট।
