দ্বিতীয় টেস্টে সাকিব ইন, হৃদয় আউট
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্ট দিয়ে আবারও দলে ফিরলেন সাকিব আল হাসান। ফেরানো হয়েছে পেসার হাসান মাহমুদকেও।
সাকিবকে জায়গায় করে দিতে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। টেস্টে অভিষেকের অপেক্ষায় ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তবে কোনো ম্যাচ না খেলেই এবার জায়গা হারালেন। তাছাড়া বাদ পড়েছেন পেসার মুশফিক হাসান।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।
এর আগে সাকিব শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম চেয়েছিলেন। অবশ্য নিউজিল্যান্ড সফরেও ছিলেন না বিশ্ব সেরা এই অলরাউন্ডার। তবে হঠাৎই সাকিব ডিপিএল ২০২৪ এ খেলা শুরু করেন। এবং দ্বিতীয় টেস্টে খেলার ইচ্ছা পোষণ করায় তাকে দলে অন্তর্ভুক্তি করা হয়েছে।
