মেসিবিহীন ম্যাচে আর্জেন্টিনার সহজ জয়
চোটে পড়ে লিওনেল মেসি খেলছেন না সেটা আগেই জানা হয়ে গিয়েছিলো। ছিলেন না পাওলো দিবালাও। তবে দুই তারকাকে ছাড়াই এল সালভাদরের বিপক্ষে জয় পেতে অসুবিধা হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের। শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়ে কোপার প্রস্তুতি সেরেছে লা স্কালোনেতারা।
এদিন মেসি না থাকায় ৪-৪-২ ফর্মেশনে টিম সাজান স্কালোনি। এল সালভাদরের বিপক্ষে আর্জেন্টিনা জিতবে এটা অনুমেয়ই ছিল। তবে এদিন আর্জেন্টিনা কতটা আক্রমণাত্মক খেলেছে সেটা স্কোরলাইন দেখলে বোঝা যাবে না। স্কোরলাইন বলছে ম্যাচের ফলাফল ৩-০। তবে ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় আর্জেন্টিনা টোটাল শট নিয়েছে ২৪ টি যার ১৪ টিই ছিল অন টার্গেট। এছাড়া, পুরো ম্যাচে আর্জেন্টিনা নিজদের পায়ে বল রেখেছে ৮০ শতাংশ। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা একপেশে হয়েছে ম্যাচটি।
অবশ্য ফিফা র্য্যাংকিংয়ে ১ নম্বর দল আর ৮১ নম্বর দলের খেলা এমন একপেশে হওয়ারই কথা। কিন্তু মেসি না থাকায় দর্শকরা আশা করেছিলেন হয়তো সালভাদর কিছুটা চমক দেখাবে। তবে সেটা তসরা পারেনি একেবারেই। আর্জপন্টিনার গোলমুখে সালভাদর শর্ট নিয়েছে ১টি অন টার্গেটসহ মোটে ২ টি।
এদিন ম্যাচের ১৬ মিনিটেই ডি মারিয়ার করা কর্ণার থেকে হেডে গোল করে আর্জেন্টিনালে এগিয়ে দেন ডিফেন্ডার কুটি রেমেরো। এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বাড়ায় লিওনেল স্কালোনির দল। ২৬ মিনিটে দি মারিয়াকে নিরাশ করেন এল সালভাদর গোলরক্ষক। ২৯ মিনিটে অবশ্য সমতা ফেরানোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল এল সালভাদর। যদিও সেই আক্রমণ থেকে গোলের দেখা পায়নি তারা।
এরপর ৪২ মিনিটে এঞ্জো ফার্নান্দেজের গোলো আবারো লিড নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর প্রথমার্ধে আর্জেন্টিনা আরো বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করলে ২-০ লিড নিয়ে বিরতিতে যায় আকাশি-সাদারা।
দ্বিতীয় অর্ধে অর্জেন্টিনার কোচ দুটি পরিবর্তন নিয়ে শুরু করে। মিডফিল্ডার এঞ্জো ফার্নাদেজের বদলি হিসেবে মাঠে প্রবেশ করেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। আর আলেকজান্দ্রো গার্নাচো নামেন নিকো গন্জালেসের পরিবর্তে। এরপর বিরতির পর ৫২ মিনিটেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের সহযোগীতায় এবার জালে বল জড়ান জিওভানি লো সেলসো। এরপর এল সালভাদর বিশ্বচ্যাম্পিয়নদের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত থাকলেও শেষ পর্যন্ত স্কোরলাইন আর বড় হয়নি। ফলে নির্ধারিত সময়ে ৩-০ গোলে জয় পায় টিম আর্জেন্টিনা।
আগামী ২৭ মার্চ লস এঞ্জলসে কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ০৯ টায়। তবে ইনজুরি সমস্যায় এ ম্যাচটিতেও থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি।
