আইপিএলের শুরুতেই মোস্তাফিজের চমক
আইপিএলের শুরুতেই প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়েছেন মোস্তাফিজ। একের পর এক ভয়ংকর ডেলিভারিতে কোণঠাসা করে ফেলেছেন ভিরাট কোহলিদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচেই বোলিং করতে এসেই নিজের প্রথম ওভারে দুই উইকেট তুলে নিয়েছেন কাটার মাস্টার। এরপর ইনিংসের ১২তম ওভারে আবার বোলিংয়ে এসেই তুলে নিয়েছেন সময়ের সেরা ব্যাটার বিরাট কোহলির উইকেট।
মোস্তাফিজুরের বলে ওভার বাউন্ডারি মারতে গিয়ে কোহলি বাউন্ডারি লাইনে রাচিন রবীন্দ্রের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন। এরপর ব্যাটিংয়ে আসা ক্যামেরুন গ্রিনকেও দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন কাটার মাস্টার। ব্যক্তিগত দুই ওভারর মধ্যেই ফিজ ৭ রানে তুলে নেনে ৪ উইকেট।
এর আগে, ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন কাটার মাস্টার। কোহলি-ডু প্লেসি জুটির ভয়ংকর রুপ বাড়তেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ওভারের তৃতীয় বলেই ফাফ ডু প্লেসিকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। ব্যাক্তিগত ৩৫ রানে আউট হন ফাফ।
নিজের প্রথম ওভারের শেষ বলে রজত পাতিদারকেও প্যাভিলিয়নে ফেরত পাঠান ফিজ। মোস্তাফিজের বলে ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন রজত।
অবশ্য প্রথম দু ওভারে ৪ উইকেট নিলেও শেষ দু ওভারে আর কোন উইকেট নেননি বাংলাদেশি এই পেসার। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ব্যাঙ্গালুরুর ইনিংস একাই ধ্বসে দিয়েছেন বাংলাদেশী বয়।
