ব্যাটারদের ব্যর্থতায় ম্লান পেসারদের সাফল্য
ইনিংস শুরু হতে না হতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন খালেদ আহমেদ। এরপর শরীফুল ইসলামের সাথে শ্রীলঙ্কার ইনিংসে ধ্বস নামান খালিদ। শুরুর সেই ধসের পর ধনাঞ্জয়া ও মেন্ডিস অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েন। দিনের দ্বিতীয় সেশনেই শতকের দেখা পেয়েছেন এই দুই শ্রীলঙ্কান ব্যাটার।
শেষমেষ ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের শতকে ভালো সংগ্রহ পায় লঙ্কানরা। দুজনই শতকের দেখা পেয়েছেন দিনের তৃতীয় ও শেষ সেশনে। তবে শ্রীলঙ্কা যখন এগোচ্ছিল তিনশর দিকে তখন বাধা হয়ে আসেন আজই অভিষেক হওয়া নাহিদ রানা। এক স্পেলে ৩ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিংয়ে ধ্বস নামান এই তুরণ। বাকি কাজটা কমপ্লিট করেন তাইজুল ইসলাম। শেষ সেশনে এই দুই বোলারের সৌজন্যে শ্রীলঙ্কা ৬৮ ওভারে ২৮০ রানে অলআউট হয়।
জবাবে প্রথম ইনিংস ব্যাট করতে নেমেই খেই হারিয়ে বসে বাংলাদেশ। মাত্র ১১ রানের মাথায় ভিস্ব ফার্ণান্দোর এলবিডব্লিওর শিকার হন জাকির। এরপর নাজমুল শান্তকেও এলবিডব্লিওর ফাঁদে ফেলে শেষ সেশনটা আপাতত নিজেদের করে নেন এই পেসার।
তবে শুরুতেই যে ধ্বস সেটা থামাতে পারেননি অভিজ্ঞ মমিনুল হক। মাত্র ৭ বলে ৫ রান করে কাসুন রাজিথার বলে কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। ফলে পেসারদের সাফল্যের দিনে শেষ সেশনে ব্যাটারদের ব্যর্থতায় প্রথম টেস্টের প্রথম দিনটি হয়ে রইলো লঙ্কানদেরই।
প্রথম ইনিংসে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩২ রান। ৯ রান নিয়ে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। অপরপ্রান্তে ০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন টাইগারদের ইনিংসে জয়ের সঙ্গী হবেন তাইজুল ইসলাম।
