রোনালদোর ইউটিউব চ্যানেলে অতিথি কোহলি
সদ্য ইউটিউবে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিতে হু হু করে বাড়ছে পর্তুগিজ সুপারস্টারের চ্যানেলের অনুসারী। রোনালদো নিয়মিত ভিডিও-ও প্রকাশ করছেন। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের পর ম্যানইউ কিংবদন্তি রিও ফার্দিনান্দের সঙ্গে ভিডিও আপলোড করেছেন সিআরসেভেন। এবার ‘ইউ আর: ক্রিস্টিয়ানো’ চ্যানেলের অতিথি হতে চলেছেন বিরাট কোহলি।
আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করা হয়েছে। এডিট করা একটি ছবিতে দেখা যায়, রোনালদোর ইউটিউব চ্যানেলের সেটে বসে আছেন কোহলি। ছবির ক্যাপশনে লেখা, ‘বিরাট কোহলি X ক্রিস্টিয়ানো রোনালদো= গোট (গ্রেটেস্ট অব অল টাইম) স্কয়ার। এটা মিস করার সাহস আছে? এ জুটি ইন্টারনেটে আগুন ধরিয়ে দেবে।’
কোহলি যে রোনালদোর ইউটিউব চ্যানেলের সঙ্গীই হচ্ছেন তা কিছু জানায়নি বেঙ্গালুরু। তবে ছবিটিতে মিলেছে স্পষ্ট ইঙ্গিত। ছবিতে দেখা যাচ্ছে, তাদের সামনে রাখা মাইক্রোফোন দুটিতে রোনালদোর ইউটিউব চ্যানেলের লোগো। পেছনে রোনালদোর দুটি জার্সি টাঙনো। এরপর অর্থ, রোনালদোর ইউটিউব চ্যানেলের অতিথিই হতে যাচ্ছেন কোহলি। তবে দুই তারকার সাক্ষাৎকার কবে প্রকাশ হবে, তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি।
