সিরিজ জয়ের জন্য আজ মাঠে নামবেন টাইগাররা
একাদশে আসতে পারে পরিবর্তন
দেশের মাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল টাইগাররা। এবার দ্বিতীয় ওয়ানডেতে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে শান্ত-লিটনরা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার।
আগের ম্যাচে তিন পেসারই দুর্দান্ত বোলিং করেছিলেন। পাশাপাশি মেহেদি হাসান মিরাজও মিতব্যায়ী বোলিং করেছেন। তবে ব্যতিক্রম ছিলেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনার দুই-হাতে রান খরচ করেছেন। বাজে পারফরম্যান্সের কারণে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়তে পারেন তাইজুল। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের সাম্প্রতিক ফর্ম তাকে এগিয়ে রাখছে।
শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিবা-রাত্রির এই ম্যাটটি শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়।
প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরুই পেয়েছিল শ্রীলঙ্কা। তবে উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সরফরকারীরা। তাসকিন আহমেদ-তানজিম সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনোরকমে আড়াইশ স্পর্শ করে লঙ্কানরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।
