বাংলাদেশ-শ্রীলঙ্কা ওডিআই সিরিজে টিকিটের দাম নির্ধারন
শ্রীলঙ্কার কাছে সিলেটে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে পেছনে তাকানোর সুযোগ একদমই পাচ্ছে না বাংলাদেশ দল। কেননা চট্টগ্রামে ১৩ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওডিআই সিরিজ।
এদিকে, আজ রোববার (১০ মার্চ) বাংলাদেশ-শ্রীলঙ্কা ওডিআই সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা আর সর্বোচ্চ মূল্য দেড় হাজার টাকা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে খেলা। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। ৩০০ টাকা মূল্য ধরা হয়েছে ইস্টার্ন গ্যালারির টিকিটের। তিন ম্যাচই হবে এই ভেন্যুতে।
ক্লাব হাউজে বসে সিরিজের ওয়ানডে ম্যাচ দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম এক হাজার টাকা। ম্যাচের একদিন আগে অর্থাৎ, মঙ্গলবার (১২ মার্চ) থেকে পাওয়া যাবে টিকিট।
বিক্রি হবে রাত আটটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত। সাগরিকায় এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।
তবে একদিন আগে অর্থাৎ ১১ মার্চ থেকেই বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে টিকিট কিনতে পারবেন দর্শকরা। আর অনলাইন থেকে কেনা টিকিট সংগ্রহ করতে হবে টিকিট কাউন্টার থেকে। ওই টিকিট নিতে হবে ম্যাচের আগেরদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে।
সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩ মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। একদিন বিরতি দিয়ে ১৫ মার্চ হবে দ্বিতীয়টি। ১৮ মার্চ মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর রয়েছে দুটি টেস্ট।
TICKET DETAILS ODI SERIES (CHATTOGRAM VENUE):
GRAND STAND - 1,500/=;
ROOF TOP HOSPITALITY - 1,500/=;
INTERNATIONAL STAND - 1,000/=;
CLUB HOUSE - 500/=;
EASTERN STAND - 300/=;
WESTERN STAND - 200/=;
TICKET COUNTERS:
1. SHAGARIKA TICKET COUNTER (NEAR BITAC CIRCLE)
2. M. A. AZIZ STADIUM TICKET COUNTER.
TIME: 9.30AM TO 8PM
- TICKET SALE STARTS 12 MARCH, 2024
- TICKETS AVAILABLE ON MATCH DAYS AND PREVIOUS DAY OF A MATCH)
- ON LINE TICKET SALE STARTS 11 MARCH, 2024.
ONLINE TICKET COLLECTION BOOTH : M. A. AZIZ STADIUM TICKET COUNTER.
TIME: 9.30AM TO 7PM (ON PREVIOUS DAY OF A MATCH)
