সিরিজ জিততে টাইগারদের দরকার ১৭৫ রান
প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানে হেরে সিরিজ শুরু। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে বাংলাদেশ দল। ফলে আজ তৃতীয় টি-টোয়েন্টি হয়ে গেছে দু দলের জন্যই সিরিজ নির্ধারনি ম্যাচ। আর এ ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৭৫ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টানা তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ব্যাট করতে নেমে তাসকিনের করা তৃতীয় ওভারের প্রথম বলেই মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন ধনাঞ্জয়া। এরপর দুই মেন্ডিস ভালোই এগোচ্ছিলেন। তবে দলীয় ৬৩ রানে কামিন্দু মেন্ডিসকে ফিরিয়ে মেন্ডিস জুটি ভাঙেন রিশাদ হোসেন। তবে শ্রীলঙ্কার রানের চাকা সচল রাখেন কুশাল মেন্ডিস। তার করা ৫৫ বলে ৮৬ রানের ইনিংসের উপর ভর করে লঙ্কামরা শেষমেশ ৭ উইকেটে ১৭৪ রান করে।
বাংলাদেশের হয়ে রিশাদ ও তাসকিন নেন দুটি করে উইকেট। শরীফুল ও মোস্তাফিজ নেন ১ টি করে উইকেট।
