সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টানা তৃতীয় ম্যাচ টস জিতেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এবারো টস জিতে লঙ্কানদের আমন্ত্রণ জানিয়েছেন ব্যাটিংয়ের।
এ ম্যাচ জিতলেই বাংলাদেশের সামনে হাতছানি শ্রীলঙ্কাকে প্রথমবারের মত টি-টোয়েন্টি ফরম্যাটো সিরিজ হারানোর সুযোগ। আর হারলেই সিরিজ জিতে নেবে লঙ্কানরা। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানের জয় পায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লকানদের ৮ উইকেটে হারিয়ে সমতায় ফেরে টিম টাইগাররা।
তৃতীয় টি-টোয়েন্টিতে টাইগার একাদশ অপরিবর্তিত থাকলেও শ্রীলঙ্কা এনেছে তিনটি পরিবর্তন। অনুমিতভাবেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর সঙ্গে দলে এসেছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও নুয়ান তুশারা। এ তিন জনকে জায়গা করে দিয়েছেন আভিস্কা ফার্নান্ডো, দিলশান মাদুশঙ্কা ও মাতিশা পাতিরানা।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।
শ্রীলঙ্কা একাদশ
ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহীশ তিকশানা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুশারা।
