সাউদির অনন্য রেকর্ড
প্রথম বোলার হিসেবে সাউদির অনন্য রেকর্ড তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে স্বাগতিক দুই ক্রিকেটার কেইন উইলিয়ামসন ও টিম সাউদি একসঙ্গে শততম টেস্ট খেলার মাইলফলক ছুঁয়েছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে একশ টেস্ট খেলার নজির অবশ্য অনেকেরই আছে। তবে প্রথম কোনো বোলার হিসেবে তিন ফরম্যাটেই একশ ম্যাচ খেলার নজির গড়েছেন সাউদি।আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই একশ ম্যাচ খেলার নজির খুব বেশি ক্রিকেটারের নেই। সবমিলিয়ে চারজন ক্রিকেটারের আছে এমন কীর্তি। সেই তালিকায় শেষ নাম যোগ করলেন এই কিউই পেসার। সাউদির আগে এখন পর্যন্ত তিন ফরম্যাটে শততম ম্যাচ খেলার রেকর্ড ছিল আরেক কিউই ব্যাটসম্যান রস টেইলর, ভারতীয় তারকা বিরাট কোহলি ও অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রাইস্টচার্চে চলমান টেস্ট ঘটনাচক্রে কিউই দলের দুই তারকা সাউদি এবং উইলিয়ামসন ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। এর আগে তারা দুজন কাকতালীয়ভাবে একসঙ্গে ৫০তম টেস্ট ম্যাচও খেলেছিলেন। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই নজির গড়েছিলেন সাউদি-উইলিয়ামসন। তবে ক্রিকেট ইতিহাসে এ ধরনের ঘটনাও প্রথম নয়। এর আগে আরও তিনবার একসঙ্গে মাইলফলক টেস্ট ম্যাচ খেলার নজির রয়েছে
