মেসির জার্সি নিষিদ্ধ করেও জিতলো না ন্যাশভিল
আগেই জানা গিয়েছিলো ন্যাশভিলের জিইওডিআইসে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকরা মেসির জার্সি পরে আসতে পারবেন না। মেসি ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর একটা বিষয় খুব দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফুটবলে— ফ্লোরিডার দলটি যে মাঠেই খেলতে যাক না কেন, সেই দলের সমর্থকেরাও মেসির জার্সি পরে খেলা দেখতে যান।
মূলত এজন্যই দলটির এমন নিষেধাজ্ঞা যেন নিজেদের হোম ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ না হয়ে যায় ন্যাশভিলের। কিন্তু এতো কিছুর পরও ইন্টার মায়ামিকে হারাতে পারেনি দলটি। পিছিয়ে থেকেও মেসি-সুয়ারেজের গোলে ম্যাচটি মায়ামি ড্র করেছে ১-১ গোলে।
চলতি মৌসুমে মেজর লিগ সকারে এখনো কোনো ম্যাচ না হারা ন্যাশভিলে মাঠের লড়াইয়েও মেসিদের চতুর্থ মিনিটেই জ্যাকব শ্যাফেলবার্গের গোলে এগিয়ে যায়। ৪৬ মিনিটে তিনি ন্যাশভিলের হয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন।
তবে দ্বিতীয় অর্ধে আসে মেসি-সুয়ারেজ চমক। ৫২ মিনিটে দু’জনের দুর্দান্ত বোঝাপড়ায় ২-১ গোলে ব্যবধান কমায় মায়ামি। বক্সের ঠিক বাইরে বল পেয়ে মেসিকে পাস দেন সুয়ারেজ। বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের জোরালো শটে মেসি বল পাঠান জালে।
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মায়ামির আক্রমণে ন্যাশভিল কোণঠাসা হলেও ৮৪ মিনিটে মেসিদের স্তব্ধ করে আবারো এগিয়ে যায় ন্যাশভিল। তবে ভিএআরে সেটা বাতিল হলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মায়ামির সমর্থকরা।
এরপর অবশ্য অনেক চেষ্টা করেও মায়ামিকে আটকাতে পারেনি ন্যাশভিল। মেসি-সুয়ারোজ-বুসকেটস জুটির রসায়নে যোগ করা সময়ের ৫ মিনিটের সময় মায়ামিকে সৃতায় ফেরান সুয়ারোজ। বুসকেটসের করা ক্রসে হেড করে টানা দ্বিতীয় ম্যাচ গোল পেলেন উরুগুইয়ান তারকা।
