প্রথম সেঞ্চুরি মা‘কে দিলেন হৃদয়
তাওহিদ হৃদয়ের জাদুকরী ব্যাটিংয়ে বিপিএলের চলতি আসরে প্রথম সেঞ্চুরি দেখলো ক্রিকেটপ্রেমীরা। আসরের ২৬তম ম্যাচে গতকাল শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হৃদয় প্রথম ক্রিকেটার হিসেবে এই সেঞ্চুরি করেন।
৮ চার ও ৬ ছক্কায় ৫৩ বলে সেঞ্চুরির দেখা পান হৃদয়। তার অপরাজিত শতকে ভর করেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় কুমিল্লা। ফলে ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে হৃদয়ের হাতে।
বিপিএল-এর সুবাদে টি-টোয়েন্টি ক্যারিয়ারের যুক্ত হওয়া প্রথম সেঞ্চুরিটি হৃদয় উৎসর্গ করেছেন তার অসুস্থ মাকে।
