মাকে বাঁচাতে সহযোগিতা চান ঢাবি ছাত্র সজল
গাইবান্ধার সুন্দরগঞ্জের দক্ষিণ শ্রীপুরে সজলদের বাড়ি। একেবারে হতদরিদ্র পরিবারে জন্ম। বাবা কাঠমিস্ত্রি। মা গৃহিণী।সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। কোনো কোনো সময় তিনবেলা খাবারও জোটেনি। কিন্তু পড়াশোনায় দারুণ মনোযোগী সজল। এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ে টিউশনি করে নিজের খরচ চালাচ্ছেন সংগ্রামী সজল। তবে পড়াশোনার বাইরে এখন সজলকে লড়তে হচ্ছে অদৃশ্য এক শত্রুর সঙ্গে। ২০২৪ সালে তাঁর মা স্বপ্না রানীর ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রোগটির নাম 'সিএআরটি ব্রেস্ট, আইডিসিসি, জি-২'।
চিকিৎসার খরচ যোগাতে গিয়ে ইতোমধ্যে নিজেদের ১০ শতক জমি, তিনটি গরুসহ সহায় সম্বল সবই বিক্রি করতে হয়েছে। এতদিন দেশেই চিকিৎসা চালিয়েছেন। কিন্তু আশানুরূপ ফল মেলেনি। এখন যতদ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। দেশের বাইরে জটিল এই রোগটির চিকিৎসায় প্রায় ১৫ লাখ টাকার মতো দরকার।
সজলের পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা কোনোমতেই সম্ভব না। তাই মায়ের চিকিৎসার জন্য সবার সহযোগিতা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী।
সহযোগিতা করতে চাইলে :
০১৬ ১২০ ২৩ ৮৮৬ (বিকাশ, নগদ, রকেট। পারসোনাল)
ব্যাংক হিসাব নম্বর :
ব্র্যাক ব্যাংক
একাউন্টের নাম : Shojol Kumar
একাউন্ট নাম্বার: 1066367030001
শাখা : এলিফ্যান্ট রোড
রাউটিং নাম্বার: 060261339
ইসলামী ব্যাংক
একাউন্ট নাম : Shojol Kumar
হিসাব নম্বর : 20502156700186003
শাখা : এলিফ্যান্ট রোড
রাউটিং নাম্বার : 125261337
