এ বিভাগে লিখতে পারেন আপনিও
প্রিয় পাঠক
শুভেচ্ছা নেবেন। দ্য নিউজ২৪.কম একটি অনলাইন সংবাদমাধ্যম। আমরা জানি, গণমাধ্যমের আধিক্যের এই সময়ে নতুন আরেকটি অনলাইন পোর্টাল’র আগমন কিছুটা বিস্মিত করতে পারে আপনাকে। এছাড়া পাশাপাশি রয়েছে নানান সামাজিক মাধ্যম। ফলে দিন দিন সংবাদ প্রাপ্তি সহজ হয়ে ওঠেছে। তবে মাঝে মাঝে এসব মাধ্যমের অসত্য, অর্ধসত্য বা আজগুবি অনেক তথ্য আপনাদের বিভ্রান্ত করে। কথা দিচ্ছি, আমরা সত্যের কাছাকাছি নয়, বরং নির্ভেজাল সত্য পরিবেশন করবো। সত্য তথ্যের অভিপ্রায়ে আপনারা আমাদের পাশে থাকবেন আশা করছি।
বলে রাখা ভালো এই যে প্রতিশ্রুতি, এই যে সত্য তথ্য পরিবেশনের মনোবাসনা তার জন্য আমরা আপনাদের ওপর নির্ভরশীল, আপনারাই আমাদের তথ্যের উৎস।
‘পাঠকের সংবাদ’ তেমন-ই একটি আয়োজন দ্য নিউজের। এই বিভাগে আপনারাও লিখতে পারেন। তথ্যদাতা এবং দ্য নিউজের মধ্যে অন্য কোনও মাধ্যম না রাখার আয়োজন এটি। এখানে আপনিই তথ্যদাতা, আপনিই প্রতিবেদক। এই আয়োজনে শরীক হয়ে আপনি হয়ে ওঠতে পারেন নাগরিক সাংবাদিকের একজন প্রতিনিধি। লিখতে পারেন, যেকোনো বিষয় নিয়ে। জনপ্রতিক্রিয়া, আপনার এলাকায় ঘটে যাওয়া কোনো ঘটনা, জনদুর্ভোগ ইত্যাদি। তবে অবশ্যই এসব প্রতিবেদনের সপক্ষে যথেষ্ঠ সাক্ষ্যপ্রমাণ থাকতে হবে।
প্রতিবেদন পাঠানোর নিয়ম: প্রতিবেদনের একটি শিরোনাম দেবেন। ই-মেইলের সাবজেক্টে ‘পাঠকের সংবাদ’ উল্লেখ করতে হবে। সঙ্গে যুক্ত করবেন সংশ্লিষ্ট এক বা একাধিক ছবি। এছাড়া এক কপি ছবিসহ বিস্তারিত নাম ঠিকানা প্রতিবেদনের নিচে উল্লেখ করতে হবে।
প্রতিবেদন পাঠানোর ঠিকানা: [email protected]
- বার্তা সম্পাদক
