মঙ্গলবার ঢাকায় মোটরসাইকেল নিয়ে মাঠে নামছে এনসিপি
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় মোটরসাইকেল র্যালি আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এনসিপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হবে।
দলটি জানিয়েছে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে র্যালিটি শুরু হবে। এরপর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১৪ নম্বরে গিয়ে শেষ হবে।
র্যালিতে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।
এ কর্মসূচিতে অংশ নিতে গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়েছে দলটি।
