আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার পরপর দুই রহস্যময় পোস্ট, নেটদুনিয়ায় আলোচনা
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরপর দুটি রহস্যময় স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, "অন্ধ আওয়ামী লীগ যেমন কুৎসিত ও বিকৃত ছিল, অন্ধ আওয়ামী লীগবিরোধীরাও তাই।"
এর আগে বৃহস্পতিবারও (১৯ নভেম্বর) ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন রুমিন ফারহানা। সেখানে তিনি লেখেন, "মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে।"
তার পরপর দেওয়া এই দুটি স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে জাতীয় সংলাপে আওয়ামী লীগকে রাখার পক্ষে মত দিয়েছিলেন রুমিন ফারহানা। সে সময় তিনি বলেছিলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে আলোচনা হতে পারে, তবে সেটি পূর্ণাঙ্গ অর্থে জাতীয় সংলাপ হবে না।
