আমির হামজাকে নমিনেশন দেওয়ার কারণ জানালেন জামায়াত নেতা
সংগৃহীত ছবি
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মুহাম্মাদ আব্দুল মান্নান এক টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে কুষ্টিয়া -৩ আসনে আমির হামজাকে নমিনেশন দেওয়ার কারণ জানিয়েছেন। টকশোতে জামায়াত নেতা আব্দুল মান্নান বলেন, ‘শুধুযে জনপ্রিয়তার কারণে জামায়াত তাকে নমিনেশন দিয়েছে তা নয়, আমির হামজা ছাত্রজীবনেও শিবিরের সাথে যুক্ত ছিলো। জামায়াত তাকে কথার বলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সব সময় সবকিছু বলতে পারবে না। যাতে জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কথা বলতে পারবে না।’
আব্দুল মান্নান বলেন, ‘ব্যক্তি হিসেবে তার ত্রুটি আছে সেটা নিয়ে জামায়াত তাকে কারেকশন দিয়েছে। তাকে যে নমিনেশন দিয়েছে যার জন্য বিএনপির যে প্রার্থী ছিলো তাকে ৫০ হাজারের বেশি ভোটে হারিয়ে আমির হামজা জয়ী হয়েছেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমির হামজা যাচ্ছেন সেখানে লাখ লাখ মানুষের আগমন হচ্ছে। মানুষ তাকে গ্রহণ করছেন। তার এই বক্তব্যগুলোকে বা তাকে থামিয়ে দেওয়ার জন্য একটা পক্ষ প্রকান্ডা করছে।’
