আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ছবি : সংগৃহীত
নির্বাচনী প্রচারে অংশ নিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আজ (৭ ফেব্রুয়ারি) সিলেটসহ তিন জেলায় সফর করবেন।
প্রথম স্টপ হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠ, যেখানে সকাল ১০টায় নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য দেবেন। জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা নিশ্চিত করেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসভাস্থল ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে, এবং সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস।
এরপর রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে তিনি রাজধানীর বিভিন্ন আসনে তিনদিনের নির্বাচনি প্রচারণা চালাবেন।
