তিন নেতার মাজার ও হাদীর কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করবে এনসিপি
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরেবাংলা একে ফজলুল হকের মাজার এবং শরিফ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম।
এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
মাজার ও কবর জিয়ারত শেষে নির্বাচনি প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে।
