বিএনপির নির্বাচনী ‘থিম সং’ উদ্বোধন আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে অফিসিয়াল নির্বাচনী ‘থিম সং’ এর উদ্বোধন করতে যাচ্ছে বিএনপি।
আজ বুধবার রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম-সং উদ্বোধন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
আগামীর বাংলাদেশকে নিয়ে দলের পরিকল্পনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, যা মূলত তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী ভাবনাকে এই থিম সং-এ তুলে ধরা হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ‘থিম-সং’-এর মাধ্যমে তাদের প্রার্থীদের প্রচারণা ও দলীয় ভিশন জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে।
