নুরের খোঁজ নিলেন তারেক রহমান, জানালেন সুস্থতার কামনা
সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের অসুস্থতার খবরে খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরুল হক নুরকে ফোন করেন তিনি। এ সময় তারেক রহমান নুরের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
দলীয় মহাসচিব মো. রাশেদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “তারেক রহমান নুর ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং সুস্থতা কামনা করেছেন।”
প্রসঙ্গত, গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
