ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ৪৩২২ মামলা
ছবি সংগৃহীত
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৮০৮টি গাড়ি ডাম্পিং এবং ৮০৯টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে ট্রাফিক পুলিশ।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে। এ বিভাগে ৯৩৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৪০টি বাস, ১৬টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ১৫৭টি সিএনজি ও ৩৫২টি মোটরসাইকেল রয়েছে।
মিরপুর বিভাগে ৮৭০টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৯টি বাস, ২১টি ট্রাক, ৫৯টি কাভার্ডভ্যান, ১০০টি সিএনজি ও ৫২৬টি মোটরসাইকেল রয়েছে।
উত্তরা বিভাগে ৭৪৩টি মামলা হয়েছে। এ বিভাগে ৫০টি বাস, ১৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ১৪০টি সিএনজি ও ৩১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওয়ারী বিভাগে ৭৩২টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৪৫টি বাস, ৫৯টি ট্রাক, ৭৪টি কাভার্ডভ্যান, ১৫৩টি সিএনজি ও ২১১টি মোটরসাইকেল রয়েছে।
এ ছাড়া মতিঝিল বিভাগে ৪৬৪টি, তেজগাঁও বিভাগে ২৪১টি, লালবাগ বিভাগে ২০১টি এবং রমনা বিভাগে ১৩৫টি মামলা হয়েছে।
বিভাগভিত্তিক অভিযানে মতিঝিলে ২১টি বাস, একটি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ২১৮টি মোটরসাইকেল; তেজগাঁওয়ে ১৩টি বাস, ছয়টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেল এবং লালবাগে ১৫টি বাস, নয়টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ১১৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।
রমনা বিভাগে ১৫টি বাস, পাঁচটি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
