দুদকের নতুন ডিজি মোরশেদ আলম, পরিচালক পদে সাত কর্মকর্তার পদোন্নতি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি পেয়েছেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। তিনি দুদকের নিজস্ব জনবল থেকে সপ্তম কর্মকর্তা হিসেবে ডিজি পদে পদোন্নতি পেলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।
এছাড়া, বিভিন্ন দপ্তরে কর্মরত আরও সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পরিচালক পদে পদোন্নতি পাওয়া সাত কর্মকর্তা হলেন— চলতি দায়িত্বে পরিচালক হিসেবে কর্মরত এ এস এম সাজ্জাদ হোসেন ও মো. মাসুদুর রহমান এবং উপপরিচালক মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।
