ভৌতিক বিল রোধে প্রিপেইড স্মার্ট মিটার, প্রয়োজনে ব্যবস্থা নেবে সরকার
বিদ্যুতের ভৌতিক বিল প্রতিরোধে প্রিপেইড স্মার্ট মিটার লাগানোর ব্যবস্থা করেছে সরকার। কোথাও ভৌতিক বিল দেওয়ার ঘটনা ঘটলে সরকার ব্যবস্থা নেবে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তরে তিনি এ কথা জানান।
এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকার বারবার গ্যাসের দাম বাড়ায়নি। মধ্যাপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে প্রচুর দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে বিদ্যুতকেন্দ্রগুলো সচল রাখার জন্য।
তেল ও গ্যাসের দাম বাজার দরের সাথে সমন্বয় করে বৃদ্ধি হয় উল্লেখ করে তিনি জানান, গত ৮ মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার।
