শ্যামলীতে ঠিকানা পরিবহনের বাসে আগুন
রাজধানীর শ্যামলী এলাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শিহাব সরকার। তিনি বলেন, মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ৯টা ৩৯ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, রাত ৯টার দিকে কে বা কারা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের বাসে আগুন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর ফায়ার সার্ভিসকে জানানো হয়।
