ভাটারায় স্কুল বাসে আগুন
রাজধানীর ভাটারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পায় ভাটারা থানা পুলিশ।
ভাটারা থানার এসআই দেবাশিস রায় বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে। জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, “১০০ ফিট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা ছিল। দুর্বত্তরা একটি বাসে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে গেছে।
ঢাকায় দুই দিনে এ নিয়ে তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেল। শনিবার রাতে দুটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ব্রিফিংয়ে বলা হয়েছে, জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হচ্ছে।
