টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত
কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে একজন সেনাসদস্য আহত হয়েছেন। এ সময় মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জনায়, টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে চক্রের সদস্যদের সঙ্গে গুলিবিনিময় হয়। এতে একজন সেনাসদস্য আহত হন।
অভিযানকালে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৭ জনকে উদ্ধার করে যৌথ বাহিনী।
এ ঘটনায় আহত সেনাসদস্যের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মানবপাচার চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
তবে গ্রেপ্তার তিনজনের পরিচয়, অভিযানে সময় জানায়নি আইএসপিআর।
