ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী আটক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ঘোষকে আটক করেছে পুলিশ।
মহাখালীতে বেসরকারি টেলিভিশন স্টেশন ডিবিসি কার্যালয় থেকে বুধবার দুপুরে দুজনকে আটক করা হয়।
ইকবাল সোবহান চৌধুরীকে আটকের তথ্য দিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, “তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে কারণে আমরা তাকে জিজ্ঞাসা করার জন্য নিয়ে এসেছি।"
তবে কী ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সেটা তিনি ব্যাখ্যা করেননি তিনি। ইকবাল সোবহান চৌধুরী ছাড়াও সাংবাদিক রাজীব ঘোষকেও ডিবি নিয়ে গেছে বলে জানিয়েছেন ডিবিসির এক সাংবাদিক।
