বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন।
ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বিকেলে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, আমরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
