মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর নতুন সিদ্ধান্ত
ছবি সংগৃহীত
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, সামনের নম্বরপ্লেটের আকার ও অবস্থান নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হতে হবে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, সামনের নম্বরপ্লেট মোটরসাইকেলের সামনের অংশে দৃশ্যমানভাবে সংযুক্ত করতে হবে। এটি কোনোভাবেই ঢাকা বা অস্পষ্ট রাখা যাবে না।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নম্বরপ্লেটের রং ও ফন্ট আগের মতোই থাকবে। তবে প্লেটটি যেন সহজে পড়া যায় এবং যথাযথভাবে সংযুক্ত থাকে তা নিশ্চিত করতে হবে।
বিআরটিএ আরও জানিয়েছে, এই নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেল মালিক ও চালকদের সচেতন হতে হবে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে সামনের নম্বরপ্লেট নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল। নতুন সিদ্ধান্তের ফলে এ বিষয়ে সুস্পষ্টতা তৈরি হবে বলে আশা করছে বিআরটিএ।
