সৌদি আরবে নিহত প্রবাসীর পরিবার পেল ক্ষতিপূরণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নূরুল হকের পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ সাক্ষাতে সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করায় নিহতের পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে সৌদি আরবে নিহত নূরুল হকের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর ধারাবাহিকতায় গত সপ্তাহে পরিবারটি ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে।
