নারী কেলেঙ্কারি দায়ে বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত
ছবি সংগৃহীত
সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের ভিডিও ভাইরাল হওয়ার পর কড়া ব্যবস্থা নিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।
মঙ্গলবার ২৩ জুন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে সংস্থাটির বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক একেএম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দপ্তর আদেশ নং- ১৪২/২০২৬ অনুযায়ী এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে।
আদেশে বলা হয়, "আরিফ উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগে বিআইডব্লিউটিএর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকুরি প্রবিধানমালা, ১৯০’ এর ৩৫(খ) ও (ঙ) বিধি লঙ্ঘনের কারণে ৪১(১) ধারা মোতাবেক তাকে বরখাস্ত করা হলো।"
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকী ভাতা পাবেন। তাকে প্রতিদিন প্রশাসন ও মানব সম্পদ বিভাগে হাজিরা দিতে হবে। তার নিজ দায়িত্ব অতিরিক্ত হিসেবে পালন করবেন প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি ও অসদাচরণের বিরুদ্ধে সংস্থার ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
