তেজগাঁওয়ে বিশেষ অভিযানে ৫১ জন গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁও বিভাগে ব্যাপক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১ মে) দিনব্যাপী তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
তেজগাঁও বিভাগ জানায়, নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে রাজধানীর বিভিন্ন থানাধীন এলাকা থেকে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
থানাভিত্তিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে তিনজন, শেরেবাংলা নগর থানা থেকে ১২ জন, হাতিরঝিল থানা থেকে সাতজন, আদাবর থানা থেকে ১২ জন, মোহাম্মদপুর থানা থেকে ১২ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের শনিবার সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা নগরবাসীর নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
