রোনালদোও হয়তো মেসির মতো হতে চান, দাবী জো কোলের!
রাতের নির্জনতায়, বিশ্বসেরা তারকারাও হয়তো নিজের ভেতরের অপূর্ণতা নিয়ে ভাবেন। এমনই এক কল্পনার দরজা খুলে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোল। তিনি মনে করেন, ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওলেন মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর হয়তো মনের ভেতর কিছু না কিছু আফসোস রয়েই গেছে।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে তর্ক চলছে। কেউ মেসির জাদুকরী খেলা পছন্দ করেন, আবার কেউ রোনালদোর পরিশ্রম আর ধারাবাহিকতাকে এগিয়ে রাখেন। তবে জো কোলের পছন্দ মেসি। তাঁর মতে, এত অর্জনের পরও একজন ফুটবলারের মনে না পাওয়ার কিছু থাকতেই পারে।
কোল বলেন, "রোনালদোরও নিশ্চয়ই এমন কিছু রাত আসে, যখন তিনি মনে মনে ভাবেন, 'ইশ, আমি যদি মেসির মতো এতটা ভালো হতে পারতাম!'" অন্যদিকে, মেসির জীবনকে প্রায় নিখুঁত মনে করেন কোল। তার মতে, মেসি এখন নিশ্চিন্তে ঘুমাতে পারেন, কারণ তিনি ফুটবলের প্রায় সবকিছুই অর্জন করেছেন।
তবে মেসির পেশাদারত্ব নিয়ে একটু মজাও করেছেন কোল। তার মতে 'আমার মনে হয়, মেসি কখনো কখনো ভাবেন, 'ইশ, নেইমারের মতো যদি কয়েকটা রাত বাইরে কাটিয়ে একটু আনন্দ করতে পারতাম!
