১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরিজীবীরা এবারের ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাবেন।
গত ৫ মার্চ মন্ত্রিসভা বৈঠকে ১৮ মার্চ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি ছুটির সময় সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবাগুলোর কার্যক্রম যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবা চালু থাকবে। চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীরা এবং ঔষধ পরিবহনের কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিবে এবং মহামান্য সুপ্রিম কোর্ট আদালতের কার্যক্রমের বিষয়ে নির্দেশনা প্রদান করবে।
চাঁদ দেখা সাপেক্ষে ২০ বা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপন হবে। চলতি বছর রমজান ৩০ দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে। ১৭ মার্চ শবেকদরের ছুটি রয়েছে এবং ১৮ মার্চ অফিস খোলা থাকবে।
এরপর ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা ছুটি কাটাবেন।
