ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮১০ মামলা
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ৮১০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ মোট ৬৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৩ টি সিএনজি ও ৩২ টি মোটরসাইকেলসহ মোট ৬৩ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩২ টি মোটরসাইকেলসহ মোট ৫৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০ টি বাস, ২২ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪ টি বাস, ৩ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ২৬ টি মোটরসাইকেলসহ মোট ৬৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩ টি বাস, ৩ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮ টি বাস, ১২ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৩৫ সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ২২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭ টি বাস, ৫ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ২৯ টি মোটরসাইকেলসহ মোট ৯৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৪৮ টি গাড়ি ডাম্পিং ও ১৫৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপি বলছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
