তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে আগ্রহী পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাক্ষাতের জন্য ঢাকায় আসতে চান বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
সৌদি আরবের জেদ্দাতে অনুষ্ঠিত ওআইসি-এর ফিলিস্তিন বিষয়ক কার্যনির্বাহী সভার সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এ কথা জানান পাক পররাষ্ট্রমন্ত্রী।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার স্মরণ করেন, গত বছর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সঙ্গে বৈঠকের কথা। তিনি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহী এবং ঢাকায় আসতে চান। পাশাপাশি আশা প্রকাশ করেন, ঢাকার নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে।
বৈঠকে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো, ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা খুঁজে বের করা।
