চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হচ্ছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আর আজ বুধবার বাদ এশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ শুরু হবে এবং দিবাগত ভোর রাত থেকে সাহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলিমরা।
এদিকে মঙ্গলবার সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হয়েছে।
