বিকালে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক
নবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বুধবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তারেক রহমান।
এদিকে নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসে আজ বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে অফিস করবেন।
সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সচিবালয়ে দুপুর তিনটায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে অংশ নেবেন সরকারপ্রধান।
