ভূমিকম্পে কাঁপল সিলেট
ছবি : সংগৃহীত
ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। কম্পনের প্রভাব শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না; ভারত, মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার ৫ জানুয়ারি ভোর ৪টা ৪৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল নির্ধারণ করা হয়েছে ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে এবং রাজ্যটির রাজধানী গুয়াহাটির প্রায় ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থানের কারণে সিলেট অঞ্চলে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়।
