গণতন্ত্রের এক শক্ত কণ্ঠ নিভে গেল: শোকবার্তায় ব্রামার প্রেসিডেন্ট
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন (ব্রামা)।
এক শোকবার্তায় ব্রামার সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একজন অন্যতম প্রভাবশালী ও আপোষহীন নেতৃত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং বিরোধী মতের প্রতিনিধিত্ব করেছেন দৃঢ় অবস্থান ও সাহসিকতার সঙ্গে। তাঁর নেতৃত্ব, সংগ্রাম ও অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আরও বলা হয়, এই শোকাবহ মুহূর্তে ব্রামার পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে গণতন্ত্রের এক শক্ত কণ্ঠ নিভে গেল।
ব্রামার সভাপতি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্রামার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই শোকবার্তা প্রদান করা হয়।
