নববর্ষে আতশবাজি, ফানুস ও পটকা ব্যবহার নিষিদ্ধ
বায়ুদূষণ, শব্দদূষণ ও অগ্নিকাণ্ডের ঘটনা রোধে ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি, ফানুস উড়ানো এবং পটকা ফোটানোর বিষয়ে নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
সম্প্রীতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংশ্লিষ্ট অংশীজনের সাথে পর্যালোচনামূলক এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরসহ সারাদেশে ইংরেজি নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আতশবাজি, ফানুস উড়ানো ও পটকা ফোটানো যাবে না। এসব কর্মকাণ্ড বায়ু ও শব্দদূষণ ঘটায়, অগ্নিকাণ্ডের সৃষ্টি করে এবং পাখির মৃত্যু ঘটায়।
