প্রধান উপদেষ্টা দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন
ছবি : সংগৃহীত
বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আনুমানিক দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণ একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।
প্রেস উইং-এর মাধ্যমে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভোর ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।”
