গুলশানে ৬৫৯ বোতল মদসহ একজন গ্রেপ্তার
ডিএমপির গুলশান থানা এলাকা থেকে ৬৫৯ বোতল বিদেশী মদসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। তার নাম মো. শাহজাহান (৩৭)।
শনিবার ভোরে ঢাকার গুলশান থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ হইতে বাড্ডার দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ডিএমপি ঢাকার গুলশান থানাধীন
বাসা নং-১৮, রোড নং-১১১ এর সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইলে কতিপয় ব্যক্তি ১টি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যাওয়ার সময় র্যাব শাহজাহানকে গ্রেপ্তার করে। এসময় ৬৫৯ বোতলবিদেশী মদ ও পিকআপসহ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
7
