ঢাকায় ককটেল হামলায় জড়িত সন্দেহে একজন গ্রেপ্তার
রাজধানীতে সাম্প্রতিক ককটেল হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি বিলুপ্ত আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের একজন সদস্য।
কাকরাইলের সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল প্রাঙ্গণ এবং ক্যাথলিক পরিচালিত নামী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ স্কুলে ককটেল বিস্ফোরণের ঘটনাসহ একাধিক হামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সমন্বয়ে রাজধানীতে ব্যাপক অভিযান পরিচালনা করছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে ইতোমধ্যে তৎপরতা বাড়ানো হয়েছে। রাজধানীর সব গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানিয়েছে। দেশের ধর্মীয় সহাবস্থান নষ্টের যে কোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।
