জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম বরখাস্ত
গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু, ড. মো: নাজমুল করিম খান (বিপি-৬৯৯৫১০৯৮২৪), পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত)-কে জনস্বার্থে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন।
সেহেতু, ড. মো: নাজমুল করিম খান (বিপি-৬৯৯৫১০৯৮২৪), পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত)-কে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯(১) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
