রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম চট্টগ্রামে পৌঁছেছে
রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে এমভি পার্থ (mv PERTH) চট্টগ্রামের বহির্নোঙরে পৌঁছেছে।
জাহাজটি সোমবার চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে।
সরকারের তথ্য বিবরণীতে বলা হয়, গত ৭ জুলাই এ সংক্রান্ত নগদ ক্রয় চুক্তি সম্পাদিত হয়েছিল।
দ্রুত খালাসের জন্য জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে।
উল্লেখ্য, ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গমের মধ্যে ৩১ হাজার ৫ শত মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
