ঢাকার নদীগুলো রক্ষা করতে হবে: পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার চারপাশের নদীগুলো ব্যাপকভাবে দূষিত হচ্ছে। নদী দূষনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলো রক্ষা করতে হবে।
সোমবার রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত Policy Dialogue Reviving Dhaka's Rivers: Policy Options for Sustainable Management শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা।
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকার ৪টি সহ পুরো দেশের নদী গুলোার তালিকা করছে যাতে দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করা যায়। ঢাকার ৫টি বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, ধলেশ্বরী এবং ৮টি বিভাগের ৮টি নদী নিয়ে প্রকল্প নেয়া হচ্ছে। এসকল নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি কাজটা শুরু করে দিয়ে যেতে।
তিনি আরো বলেন, রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সহযোগিতা এবং জনগণ এগিয়ে আসলে নদী বাঁচানো অসম্ভব নয়। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে ছোট ছোট পয়:নিষ্কাশন স্থাপন করতে হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর আবুদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আবদুস সামাদ। বক্তব্য রাখেন প্রফেসর মো. জাকারিয়া, জলবায়ু পরিবর্তন ও দুযোগ ব্যবস্থাপনা বিভাগ, ড. অনুপম হোসেন, পাবলিক হেলথ স্পেশালিষ্ট, প্রফেসর মো. জুলফিকার আলী প্রমুখ।
