ভাষা শহীদদের কবর জিয়ারত গণঅধিকার পরিষদের
ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছে গণঅধিকার পরিষদ।
কবর জিয়ারত ও দোয়া মাহফিলের পর গণঅধিকার পরিষদের আহবায়ক কর্ণেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, আমাদের কষ্ট লাগে, ভাষা শহীদদের যে মর্যাদা দেওয়া দরকার ছিলো, এই সরকার তা তো দেয়নি বরং কিভাবে ভাষা শহীদদের কবরগুলো জনতার আড়ালে চলে যায় সেটাই করেছে।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, “আমরা লজ্জিত যে, ভাষা আন্দোলনের ৭৬ বছর পেরিয়ে গেলেও ভাষা শহীদদের একটা তালিকা আজও পায়নি এ জাতি।”
আমরা আজ ২১ শে ফেব্রুয়ারিতে আহবান জানাচ্ছি, অতি দ্রুত ভাষা শহীদদের একটি সঠিক তালিকা প্রণয়ন করুন। ভাষা শহীদদের পরিবারের সদস্যদের যথাযথ মর্যাদা দিন।
আরো উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন, তারেক রহমান, আতাউল্লাহ, জিয়াউর রহমান, মাহবুব জনি, মহানগর নেতা আব্দুল্লাহ, ফায়সাল, মাহবুব হোসেন; সাকিব হোসাইন, সোহেল মৃধা; ছাত্রনেতা আরিফ দাঁড়িয়া।
